জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ-এর ২০তম গ্রেডভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
পদের বিবরণ: ৩টি ক্যাটাগরিতে (অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী এবং বেয়ারার) মোট ১০টি শূন্য পদ।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এর অফিস কক্ষ।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় সকল মূল সনদপত্র এবং দাপ্তরিক কাগজপত্র সাথে নিয়ে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ