ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের অধ্যক্ষ (৬ষ্ঠ গ্রেড) পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিপিএসসি কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে মোট ২৬ জন প্রার্থীকে সাময়িকভাবে (Provisionally) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। প্রার্থীদের দাখিলকৃত তথ্য ও সনদসমূহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাই সাপেক্ষে এই মনোনয়ন চূড়ান্ত বলে গণ্য হবে।

মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। প্রকাশিত এই ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

ADVERTISING

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন