৩৬ পদে কর অঞ্চল-রংপুরের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ (tax zone rangpur exam date 2026)
পরীক্ষার তারিখঃ ২০ নভেম্বর ২০২৬ তারিখ
এডমিট কার্ড ডাউনলোড লিংকঃ Click Here
পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী:
০১) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এ প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং এটি কর্তব্যরত পরিদর্শককে দেখাতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশপত্র প্রদান করা হবে না;
০২) লিখিত পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবে;
০৩) পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বই, মানিব্যাগ, চাবির রিং, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ঘড়ি, হাত ঘড়ি, মোবাইল ফোন বা অন্য যেকোনো ধরনের ডিজিটাল ডিভাইস ও সামগ্রী সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না।
০৪) পরীক্ষা চলাকালে কোনো প্রকার অসদাচরণ অথবা অসদুপায় অবলম্বন করলে প্রার্থীর উত্তরপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
০৫) আবেদনপত্রের ছবি/স্বাক্ষরের সাথে কোনো পরীক্ষার্থীর মুখমণ্ডল/স্বাক্ষরের মিল না থাকলে তার পরীক্ষা গ্রহণ করা হবে না;
০৬) পরীক্ষার্থীকে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম আনতে হবে। পেন্সিল ব্যবহার নিষিদ্ধ;
০৭) সরবরাহকৃত উত্তরপত্র/খাতার মধ্যেই লেখা সম্পন্ন করতে হবে। অতিরিক্ত খাতা বা কাগজ সরবরাহ করা হবে না;
০৮) ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথে অবশ্যই জমা দিতে হবে;
০৯) মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদ, 'নিজ জেলা'র প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক উক্ত সনদের এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে;
১০) মৌখিক পরীক্ষার সময় কোটার প্রার্থীকে তার কোটার সপক্ষে যথাযথ দালিলিক প্রমাণাদি দাখিল করতে হবে;
১১) পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি এবং ফলাফল কর অঞ্চল-রংপুর এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.tzr.gov.bd) প্রকাশ করা হবে;
১২) লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না;
১৩) কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যে-কোনো সিদ্ধান্ত গ্রহণ/পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।