শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১৭ জন
২. কম্পিউটার অপারেটর: ৩২ জন
৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৮৯ জন
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৯৪ জন
ব্যবহারিক পরীক্ষার সময়সূচী:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৬ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান ও মৌখিক পরীক্ষা:
পরীক্ষার ভেন্যু এবং মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে অধিদপ্তরের নোটিশ বোর্ড, অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস (SMS) প্রদানের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ