পদ্মা অয়েল পিএলসি-এর এভিয়েশন বিভাগে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম: জুনিয়র অফিসার (রিফুয়েলিং)
ব্যবহারিক পরীক্ষার তারিখ: ১৪, ১৫ এবং ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার সময়: বিজ্ঞপ্তিতে উল্লিখিত রোল নম্বর অনুযায়ী নির্ধারিত দিনে সকাল ১০:০০ টা এবং দুপুর ০২:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন আবেদনের অ্যাপ্লিকেন্টস কপি (Applicant's Copy) এবং ড্রাইভিং লাইসেন্স সাথে আনতে হবে। এসব ডকুমেন্টস ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা: নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ