ADVERTISING
ADVERTISING

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের পদের নাম ও সংখ্যা:
১. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০): ০৯ জন
২. ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩): ৬৯ জন
৩. হিসাবরক্ষক (গ্রেড-১৪): ০৪ জন
৪. ড্রাইভার (গ্রেড-১৬): ১৯ জন
*উল্লেখ্য যে, নিরীক্ষক (গ্রেড-১১) পদে কোনো প্রার্থী উত্তীর্ণ হননি।

পরবর্তী পরীক্ষা সংক্রান্ত তথ্য:
ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার পদের জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও হিসাবরক্ষক পদের জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের নিজ নিজ মোবাইল নম্বরে টেলিটকের মাধ্যমে এসএমএস করে জানানো হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.npa.gov.bd) থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।

ADVERTISING

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন