মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও একইসাথে ঘোষণা করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (১০টি), নিরাপত্তা প্রহরী (০৪টি), পরিচ্ছন্নতাকর্মী (০৩টি) এবং মালি (০১টি) সহ মোট ১৮টি পদ।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা এবং দুপুর ০২:০০ ঘটিকা (পদভেদে নির্ধারিত সময়ে)।
পরীক্ষার স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (২য় তলা), জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার।
নির্দেশনা: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অনলাইন আবেদনের কপি এবং প্রবেশপত্রের কপিসহ উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে রিপোর্ট করা বাধ্যতামূলক।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ