অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ-এর অধীনে ১৩তম থেকে ২০তম গ্রেডের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।   

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ   
  • মোট পদসংখ্যা: ৪৫টি   
  • আবেদনের মাধ্যম: অনলাইন   
  • আবেদনের ওয়েবসাইট:taxnar.teletalk.com.bd   
  • অফিসিয়াল ওয়েবসাইট:taxeszone-narayanganj.gov.bd   
  • প্রার্থী হওয়ার যোগ্যতা (জেলা): কর অঞ্চল-নারায়ণগঞ্জ-এর অধিক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা   

পদ ও শূন্য পদের বিবরণ

১. প্রধান সহকারী (গ্রেড-১৩) — ০৮টি   

২. উচ্চমান সহকারী (গ্রেড-১৪) — ০৫টি   

৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) — ১১টি   

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) — ১০টি   

৫. গাড়ি চালক (গ্রেড-১৬) — ০৫টি   

৬. অফিস সহায়ক (গ্রেড-২০) — ০৬টি   

আবেদনের সময়সীমা

  • আবেদন ও ফি জমা শুরুর তারিখ ও সময়: ২৮ অক্টোবর, ২০২৬ খ্রি. সকাল ১০:০০টা   
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১৭ নভেম্বর, ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০টা  

বিস্তারিত দেখুন নিচেঃ

৪৫ পদে কর কমিশনারের কার্যালয়- কর অঞ্চল নারায়ণগঞ্জ-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন