কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL)-এ ০৫টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ২২ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চুক্তিভিত্তিক।

পদের নাম ও সংখ্যা:

  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ০৮টি পদ
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর/অ্যাডমিন/স্টোরস): ০২টি পদ
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি): ০২টি পদ
  • সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ০৮টি পদ
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর/অ্যাডমিন/স্টোরস): ০২টি পদ

বয়স সংক্রান্ত তথ্য:

২৯.১০.২০২৬ তারিখে প্রার্থীদের বয়স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি) পদের জন্য অনূর্ধ্ব ৫০ বছর এবং অন্যান্য সকল পদের জন্য অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা http://cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফরমে রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

অনলাইন আবেদন শুরু হবে ০৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৯ টা। আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনলাইন আবেদন জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২২ পদে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২২ পদে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন