কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষা স্থগিত

বিষয়: আগামী ০৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠেয় কিশোরগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদসমূহে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিতকরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয় এবং ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠিত বাছাই কমিটির “বিশেষ সভা”র সিদ্ধান্তের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদসমূহে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণ বশত স্থগিত ঘোষণা করা হলো। স্থগিতকৃত লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে।

বিস্তারিত দেখুন নিচেঃ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন