ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বাংলাদেশ ব্যাংক) এর অধীনে সদস্যভুক্ত ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) (১০ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ০৬/১১/২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৮৬৬টি শূন্য পদের জন্য ২৪/০৭/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৬৩৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ০৩/১১/২০২৬ তারিখ হতে ২১/১১/২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নির্দিষ্ট প্রমাণক দলিলাদির মূলকপি প্রদর্শন এবং এক সেট ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডের নিকট জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ