শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)-এর ১৬-২০তম গ্রেডের বিভিন্ন পদের জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: গাড়িচালক, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর), রেকর্ড সর্টার এবং অফিস সহায়ক।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৩ নভেম্বর ২০২৬ তারিখ, শুক্রবার। পরীক্ষা বিকাল ৩:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত: বৈধ আবেদনকারীদের অনুকূলে ইতোমধ্যে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। পরীক্ষার্থীগণ http://dpdt.teletalk.com.bd/admitcard/ লিংক ব্যবহার করে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: