স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকায় পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের কমিশন কর্তৃক নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
২. মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অভিজ্ঞতার প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ০২ সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ