বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:

১. পদের নাম ও সংখ্যা:
- সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ও সহকারী নিরীক্ষা কর্মকর্তা (শূন্য পদ-০২টি)
- নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ (শূন্য পদ-২০টি)

২. পরীক্ষার তারিখ ও সময়: ৩১/১০/২০২৬ তারিখ (শনিবার)। পদভেদে পরীক্ষা সকাল ১০:০০ এবং বিকেল ৩:৩০ মিনিট থেকে শুরু হবে।

৩. পরীক্ষার স্থান: ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, ধানমন্ডি, ঢাকা।

৪. প্রবেশপত্র ডাউনলোড: পরীক্ষার্থীদের ১৮/১০/২০২৬ তারিখ থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত (https://biwta.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে নিজ নিজ User ID এবং Password ব্যবহার করে রঙিন প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

বিশেষ নির্দেশনা: লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং পরবর্তীতে উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। কেন্দ্রে প্রবেশপত্র প্রিন্ট করার কোনো ব্যবস্থা থাকবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন