যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
মোট শূন্য পদ: ২৪২টি
বাছাই পরীক্ষার তারিখ: ১৬ অক্টোবর ২০২৬
পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্র পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট এবং আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএস (SMS)-এর মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে। নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ