কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ৪টি ক্যাটাগরির ২৪টি শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ৪টি ক্যাটাগরিতে (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, লাইব্রেরি সহকারী ও বেঞ্চ সহকারী) মোট ২৪ জন।

পরীক্ষার তারিখ: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার।

পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা হতে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত।

পরীক্ষার কেন্দ্রসমূহ: কক্সবাজার সিটি কলেজ এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ, কক্সবাজার।

ফলাফল দেখার প্রক্রিয়া: পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় (www.chittagongdiv.gov.bd) এবং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের (www.coxsbazar.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২৪ পদে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ

২৪ পদে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন