ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের আওতাধীন সোনালী ব্যাংক পিএলসি-এর একটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) - ০১টি পদ।

পরীক্ষার তারিখ ও সময়: ১৬ অক্টোবর ২০২৬ তারিখ (শুক্রবার), বিকাল ৩:০০টা হতে ৫:০০টা পর্যন্ত (২ ঘণ্টা)।

পরীক্ষার কেন্দ্র: লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ, ৯/১৫ লালমাটিয়া, ব্লক-ডি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

পরীক্ষার মান বণ্টন: মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে বিষয়ভিত্তিক ১৫০ নম্বর, গণিত ২০ নম্বর এবং ইংরেজি ৩০ নম্বর থাকবে।

প্রবেশপত্র সংগ্রহ: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, মানিব্যাগ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সোনালী ব্যাংক পিএলসি এর লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন