বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
পদের নামসমূহ: প্ল্যানিং আ্যাসিস্ট্যান্ট জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, ইনচার্জ স্যাম্পল সেকশন এবং জুনিয়র স্টোর কিপার (এমটি)।
পরীক্ষার তারিখ ও সময়: ১০ অক্টোবর ২০২৬ তারিখ, রোজ শনিবার দুপুর ০২:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ০১:০০ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।
আবেদনের প্রক্রিয়া (প্রবেশপত্র): প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ডাউনলোড করে সাথে আনতে হবে।
সতর্কতা: পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ