কিশোরগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদসমূহে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ইস্যু সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী:
১. ২০১৯ সালের আবেদনকারী: যারা জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ-এর ২০১৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আবেদন করেছিলেন, তাদের আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর স্থানীয় সরকার শাখার ২২৫ নম্বর কক্ষে সশরীরে উপস্থিত হয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
২. ২০২৬ সালের আবেদনকারী: যারা ২০২৬ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির অধীনে আবেদন করেছেন, তাদের সশরীরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। যোগ্য আবেদনকারীদের প্রবেশপত্র তাদের স্ব-স্ব ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে।
বিশেষ দ্রষ্টব্য: আবেদনকারী ব্যতীত অন্য কারো নিকট প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ