বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী
পদের সংখ্যা: ০১ জন
গ্রেড: ৯ম গ্রেড
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উল্লিখিত পদের জন্য সাময়িকভাবে (Provisionally) একজনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। নিয়োগের পূর্বে প্রার্থীর সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ