বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০৩ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পরীক্ষার তথ্য:
পরীক্ষার তারিখ: ০৩ অক্টোবর ২০২৬
পরীক্ষার সময়: বিকাল ০৩:০০ হতে ০৪:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, আজিমপুর, ঢাকা।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি): ১২৮ জন
২. বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল): ০৬ জন
৩. বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি): ১০ জন
৪. সহকারী পরিচালক (হিসাব ও অর্থ): ০৫ জন
মৌখিক পরীক্ষার তথ্য:
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে ক্ষুদে বার্তার (SMS) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ