প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে যোগদান সম্পন্ন করতে হবে।
পদের নাম: সহকারী শিক্ষক (রাজস্বখাতভুক্ত)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদানের তারিখ ও স্থান: আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শেরপুরে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি:
১. চাকরিতে যোগদানের সময় ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক প্রদান ও গ্রহণ করবেন না মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
২. যোগদানের তারিখ থেকে প্রথম ২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
৩. নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের পর সরকার নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণ এবং পরবর্তী ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে।
৪. নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ