বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের আওতাভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নির্ধারিত পরীক্ষাসমূহ নতুন তারিখে অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
পরীক্ষার নতুন তারিখ: ০২ অক্টোবর ২০২৬ (শুক্রবার)
পূর্বের সময় ও পরিবর্তিত সময়:
১. ২৯/০৯/২০২৬ সকাল ০৮:০০ টার পরীক্ষা অনুষ্ঠিত হবে ০২/১০/২০২৬ দুপুর ০২:০০ টায়।
২. ২৯/০৯/২০২৬ সকাল ১০:০০ টার পরীক্ষা অনুষ্ঠিত হবে ০২/১০/২০২৬ বিকাল ০৩:৩০ মিনিটে।
মৌখিক পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র ২৯ তারিখের প্রার্থীদের জন্য এই পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ