বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর ১৬তম গ্রেডের শূন্য পদে অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে জনবল নিয়োগের ফলাফল ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০১টি।
যোগদানের শেষ তারিখ: নির্বাচিত প্রার্থীকে আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানের স্থান: চেয়ারম্যান, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি), আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, স্বাস্থ্য পরীক্ষার সনদ, ডোপ টেস্ট রিপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফরম এবং ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
অন্যান্য শর্তাবলী: যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ০২ বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে গণ্য হবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ