ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদের সমন্বিত মৌখিক পরীক্ষার সময়সূচী অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সংশোধিত সময়সূচী জানানো হয়।

পদের নাম: অফিসার (সাধারণ) (১০ম গ্রেড)

পরীক্ষার নতুন তারিখ ও সময়:
পূর্বনির্ধারিত ২৯/০৯/২০২৬ (মঙ্গলবার) তারিখের পরীক্ষাটি এখন আগামী ০২/১০/২০২৬ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে।

পরিবর্তিত সময়সূচী:
১. সকাল ০৮:০০ টার পরিবর্তে দুপুর ০২:০০ টায় পরীক্ষা শুরু হবে।
২. সকাল ১০:০০ টার পরিবর্তে বিকেল ০৩:৩০ টায় পরীক্ষা শুরু হবে।

মৌখিক পরীক্ষার স্থান ও অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। প্রার্থীদের যথাসময়ে পরিবর্তিত সূচী অনুযায়ী উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ ব্যাংকের সমন্বিত ১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন