প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে যশোর জেলার নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সহকারী শিক্ষক
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদানের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার), অফিস চলাকালীন।
যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, যশোর।

অন্যান্য শর্তাবলি:
১. যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
২. শিক্ষানবিশকালে কোনো প্রকার বদলির আবেদন করা যাবে না।
৩. চাকরিতে যোগদানকালে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
৪. নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের পর সরকার নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করতে হবে।

নির্ধারিত তারিখে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ যশোর জেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ যশোর জেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ যশোর জেলা

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন