ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীন ২০তম গ্রেডের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিভাগীয় বাছাই কমিটি, খুলনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ২২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, রবিবার দুপুর ০২:০০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় তথ্যাবলি:
১. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই সাথে রাখতে হবে।
২. পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভার সনদ) এবং কোটা প্রাধিকারের মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
৩. সকল সনদপত্র ও কাগজপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
৪. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন