জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তৃক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে সরাসরি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে।
পদের নাম: সহকারী শিক্ষক
মোট পদের সংখ্যা: ৬০ জন
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদানের তারিখ ও সময়: ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার (অফিস চলাকালীন সময়ের মধ্যে)
যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়, জয়পুরহাট
বিশেষ নির্দেশনা:
১. চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক লেনদেন না করার মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
২. যোগদানের তারিখ থেকে প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
৩. নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ