বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের লাইসেন্সিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

পরীক্ষার সময় ও প্রবেশ সংক্রান্ত তথ্য:
পরীক্ষার্থীগণ সকাল ০৮.৩০ টা হতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে সকাল ১০.০০ টার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
১. পরীক্ষা কক্ষে শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলম এবং প্রবেশপত্র সঙ্গে রাখা যাবে। অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ।
২. উত্তরপত্রে রোল নম্বর ও সেট কোড পূরণের ক্ষেত্রে কোনো প্রকার কাটাকাটি বা ঘষামাজা করা যাবে না, অন্যথায় উত্তরপত্র বাতিল হতে পারে।
৩. প্রবেশপত্রের স্বাক্ষর অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে।
৪. পরীক্ষা শেষে প্রশ্নপত্র এবং উত্তরপত্র অবশ্যই ইনভিজিলেটরের নিকট জমা দিয়ে আসতে হবে। কোনোভাবেই প্রশ্নপত্র নিয়ে কেন্দ্র ত্যাগ করা যাবে না।

অন্যান্য নিয়মাবলী:
পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন বা অন্যের সাহায্য নিতে দেখা গেলে উত্তরপত্র বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসুস্থ পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র প্রধানের অনুমতি সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের লাইসেন্সিং পরীক্ষার নির্দেশনাবলি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন