বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারী (MCQ) পরীক্ষার তারিখ, সময়সূচী ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও মোট পদসংখ্যা:
১. সহকারী পরিচালক (হিসাব/অর্থ/নিরীক্ষা) - ০৭টি
২. সহকারী এবং কোষাধ্যক্ষ - ০২টি
৩. সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা ও সহকারী নিরীক্ষা কর্মকর্তা - ০২টি
৪. নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ - ২০টি
পরীক্ষার তারিখ ও সময়: ০৩ অক্টোবর ২০২৬ (শনিবার)। পদভেদে পরীক্ষা সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা এবং বিকেল ৩:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন- লেক সার্কাস গার্লস হাই স্কুল, লালবাগ গভঃ মডেল স্কুল এন্ড কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও হাই স্কুল।
আবেদনের প্রক্রিয়া (প্রবেশপত্র সংগ্রহ): পরীক্ষার্থীরা ২৩/০৯/২০২৬ তারিখ হতে বিআইডব্লিউটিএ-এর নির্ধারিত ওয়েবসাইট (jobsbiwta.gov.bd) থেকে নিজ নিজ User ID এবং Password ব্যবহার করে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে রঙিন প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: