বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেড) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এই মৌখিক পরীক্ষা মোট ১৭টি পদের জন্য অনুষ্ঠিত হবে। পদগুলোর মধ্যে রয়েছে জুনিয়র কনসালটেন্ট (নেফ্রোলজি ও ডায়ালাইসিস)-২টি, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু)-২টি, জুনিয়র কনসালটেন্ট (ইউরোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (এন্ড্রোক্রাইনোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (গ্যাস্ট্রোএন্টেরোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (নিউরোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (নিওনাটোলজি এন্ড এন.আই.সি.ইউ)-১টি, জুনিয়র কনসালটেন্ট (রেসপিরেটরি মেডিসিন)-১টি, জুনিয়র কনসালটেন্ট (শিশু সার্জারি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (ক্যাজুয়ালটি ইমার্জেন্সী)-১টি, জুনিয়র কনসালটেন্ট (হেপাটোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (অনকোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (রেডিওলজি এন্ড ইমেজিং)-১টি, জুনিয়র কনসালটেন্ট (প্যালিয়েটিভ কেয়ার)-১টি ও জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স নিউরোলজি এন্ড অটিজম)-১টি।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার)
সময়: সকাল ১০:০০ টা
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা
মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকালে ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। যদি কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে যায় বা নষ্ট হয়, তবে BPSC এর ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা Teletalk ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত কপি সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে:
কমিশন কর্তৃক কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে যারা BPSC Form-5A (Applicant’s Copy) জমা দেননি অথবা হালনাগাদ BMDC সনদ জমা দেননি। মৌখিক পরীক্ষার দিন মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত সময়ের ন্যূনতম আধা ঘন্টা (৩০ মিনিট) পূর্বে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীর পরবর্তীতে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ