বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত একটি পদের বিপরীতে অপেক্ষমান প্যানেল থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত দপ্তরে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ফোরম্যান (কারিগরী) - ০১ জন।
যোগদানের তারিখ ও সময়: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, অফিস সময়ের মধ্যে।
যোগদানের স্থান: কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের মূল কপি এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক সুস্থতার সার্টিফিকেট (ডোপ টেস্ট রিপোর্টসহ) দাখিল করতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- টাকা (গ্রেড-১১)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ