জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বিসিএস প্রশাসন একাডেমি-তে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: অভ্যর্থনাকারী
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
যোগদানের তারিখ ও সময়: ০৯ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টার মধ্যে)
যোগদানের স্থান: রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকা।

যোগদানের শর্তাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র:
— যোগদানের সময় নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।
— ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক লেনদেন করবেন না মর্মে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে।
— স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র প্রদান করতে হবে।
— নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
— যোগদানের সময় নিয়োগপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে উক্ত নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিসিএস প্রশাসন একাডেমির নতুন নিয়োগপত্র প্রকাশ

বিসিএস প্রশাসন একাডেমির নতুন নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন