সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ১৬তম গ্রেডের শূন্য পদে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীর নিয়োগ আদেশ জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
যোগদানের তারিখ: আগামী ০৭/০৯/২০২৬ তারিখের মধ্যে জেলা প্রশাসক, সিরাজগঞ্জ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক যোগ্যতার সনদপত্র।
২. নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী ডোপ টেস্ট রিপোর্ট।
৩. সকল শিক্ষাগত ও কারিগরি যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।
৪. নাগরিকত্ব সনদ, ব্লাড গ্রুপের প্রমাণক এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫. চারিত্রিক সনদের মূলকপি।
অন্যান্য শর্তাবলি:
নিযুক্ত প্রার্থীকে যোগদানের পরবর্তী ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে গণ্য করা হবে। যথাযথ পুলিশি তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। চাকুরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ