খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের প্রকৌশলী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নাম: আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই)/সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড)
পরীক্ষার তারিখ ও সময়: ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০ টা।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রবেশপত্র: মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বিপিএসসির ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং বিপিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ৫-এ (BPSC Form-5A) ফরমের ২ সেট কপি সহ প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র দাখিল করতে হবে।
নির্দেশনা: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ