বাংলাদেশ রেলওয়ের একটি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী এই ফলাফল ঘোষণা করা হয়।
পদের নাম: গার্ড গ্রেড-২
নির্বাচিত মোট প্রার্থী: ৬১ জন
গুরুত্বপূর্ণ তথ্য: বিজ্ঞপ্তিতে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। নিয়োগের পূর্বে প্রার্থীদের সকল সনদ ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
যদি কোনো প্রার্থীর তথ্যে ভুলত্রুটি বা জালিয়াতি ধরা পড়ে, তবে তার সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ