বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মেধাক্রম অনুযায়ী মোট ৪৩০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সহকারী স্টেশন মাস্টার
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ৪৩০ জন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চূড়ান্ত নিয়োগের পূর্বে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় সকল সনদ ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়োগ প্রদান করবে। যদি কোনো প্রার্থীর তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়ে, তবে তার সুপারিশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৩০ জনের বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

৪৩০ জনের বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন