বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) বিভাগে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা হতে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান এবং জুনিয়র এয়ারকন্ডিশন মেকানিক।
উপস্থিত হওয়ার তারিখ ও সময়: ১০ আগস্ট ২০২৬ তারিখ, সোমবার সকাল ১০:০০ ঘটিকা।
উপস্থিত হওয়ার স্থান: বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. ০২ কপি পাসপোর্ট ও ০২ কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি।
২. প্রাথমিক আবেদনপত্র ও এডমিট কার্ডের কালার প্রিন্ট কপি।
৩. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি ও ০২ সেট সত্যায়িত ফটোকপি।
৪. নাগরিকত্ব সনদপত্রের মূল কপি ও ০২ সেট সত্যায়িত ফটোকপি।
৫. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূল কপি ও ০২ সেট সত্যায়িত ফটোকপি।
৬. লাইসেন্স (ইলেকট্রিশিয়ান) বা ট্রেড কোর্স (এয়ারকন্ডিশন মেকানিক) ও অভিজ্ঞতার সনদের মূল কপি এবং ০২ সেট সত্যায়িত ফটোকপি।
৭. মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দলিলাদি ও সনদপত্র।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ