বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ী, কুমিল্লা-এর রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে সাময়িকভাবে প্রার্থীদের এই নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগের মূল তথ্যসমূহ:
পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী পদে মোট ০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)।
যোগদানের সময় ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন), বার্ড বরাবর সশরীরে যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টসহ প্রয়োজনীয় সকল মূল ও সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া ও না দেওয়ার অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
অন্যান্য শর্তাবলী:
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ০৬ মাস শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। এছাড়া যোগদানের পূর্বে নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে ডোপ টেস্টসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সনদ সংগ্রহ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ