ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের বিভিন্ন পদের ব্যবহারিক ও লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. নাজির-কাম-ক্যাশিয়ার: ১৩টি
২. মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী: ১২টি
৩. ড্রাফটসম্যান: ০২টি
৪. সার্টিফিকেট সহকারী: ১২টি
৫. সার্টিফিকেট পেশকার: ১২টি
৬. ট্রেসার: ০২টি
৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৭টি
৮. ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী: ১২টি
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ০২, ০৩ এবং ০৪ আগস্ট ২০২৬ তারিখ (পদভেদে সকাল ১০:০০টা ও দুপুর ০২:০০টা থেকে শুরু)।
পরীক্ষার স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা (সেগুনবাগিচা, ১ম ১২তলা সরকারি অফিস ভবন, ২য় তলা)।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের মূলকপিসহ এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ