বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের কলসেন্টার এবং শ্রম আদালতের জন্য 'লিগ্যাল এইড কাউন্সেলর' পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে মোট ১০৪ জন প্রার্থীকে এই সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে।
সাক্ষাৎকারের তারিখ ও সময়:
আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখ, রোজ বুধবার সকাল ৯:০০ ঘটিকা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
সাক্ষাৎকারের স্থান:
কনফারেন্স কক্ষ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ১৪৫, নিউ বেইলী রোড, ঢাকা।
পদের বিবরণ ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. লিগ্যাল এইড কাউন্সেলর (কলসেন্টার): ৭৭ জন
২. লিগ্যাল এইড কাউন্সেলর (শ্রম আদালত): ২৭ জন
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (NID), অভিজ্ঞতার সনদ (যদি থাকে), বার কাউন্সিল সনদ এবং সম্প্রতি তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সাথে আনতে হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ