ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এর সদস্যভুক্ত ৩টি ব্যাংকে জনবল নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৬৪টি শূন্য পদের বিপরীতে ৪,৮৩৩ জন প্রার্থীর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: অফিসার (আইটি)
পদ সংখ্যা: ৬৪টি
পরীক্ষার তারিখ: ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত (৩ ঘণ্টা)।
পরীক্ষার ধরণ: ১ ঘণ্টার প্রিলিমিনারি (MCQ) এবং ২ ঘণ্টার লিখিত পরীক্ষা একত্রে অনুষ্ঠিত হবে।
আবেদনের প্রক্রিয়া ও প্রবেশপত্র:
যে সকল প্রার্থী ইতিপূর্বে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রয়োজনবোধে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
১. পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না।
৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমন্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ