গণপূর্ত অধিদপ্তরের অধীন ২০তম গ্রেডের জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা হতে মেধানুসারে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী (২০তম গ্রেড) - ০৯ জন।
যোগদানের সময়সীমা: নির্বাচিত প্রার্থীদের অবশ্যই নিয়োগপত্র প্রাপ্তি বা সংগ্রহ সাপেক্ষে আগামী ২০ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে যোগদান করতে হবে।
যোগদানের স্থান: তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন), প্রধান প্রকৌশলীর দপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
উল্লেখ্য যে, নিয়োগপত্র জারির পর স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার অসংগতি পাওয়া গেলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী যেকোনো নির্দেশনা গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ