বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও কেন্দ্র:
পরীক্ষার তারিখ: ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা।
সংশ্লিষ্ট পদের নামসমূহ:
কারিগরি সহকারী, কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল), কারিগরি সহকারী (তড়িৎ), ইলেকট্রিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক এবং স্পীড বোট ড্রাইভার।
প্রবেশপত্র সংগ্রহ:
আবেদনকারী প্রার্থীদের ২২/০৭/২০২৬ তারিখ হতে বিআইডব্লিউটিএ-এর নির্ধারিত ওয়েবসাইট থেকে নিজ নিজ ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
পরীক্ষার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার সময় প্রবেশপত্র সাথে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়ও এই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র প্রিন্ট করার কোনো সুযোগ থাকবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ