জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-এর রাজস্ব প্রশাসনের ১৬তম গ্রেডের শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পদের সংখ্যা: ২৮টি শূন্য পদ (১৬তম গ্রেড)

মৌখিক পরীক্ষার তারিখ: ২২ জুলাই ২০২৬, ২৩ জুলাই ২০২৬ এবং ২৪ জুলাই ২০২৬

পরীক্ষার সময়: সকাল ০৯.০০ ঘটিকা এবং দুপুর ০২.০০ ঘটিকা (রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়ে)

পরীক্ষার স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতার সনদ ও কোটা সম্পর্কিত প্রমাণপত্রের মূল কপি এবং ১ সেট সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে। এছাড়া লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।

বিশেষ নির্দেশনা: মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন