বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ২৮ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ জুলাই ২০২৬ এবং ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। উভয় দিনেই পরীক্ষা শুরু হবে দুপুর ০২:০০ ঘটিকা থেকে।
পরীক্ষার স্থান:
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবনের ৪র্থ তলায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো ইন্টারভিউ কার্ড বা প্রবেশপত্র প্রদান করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য কার্যকর হবে। প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, নাগরিকত্ব সনদ এবং প্রয়োজনীয় অন্যান্য দলিলাদির মূলকপি প্রদর্শনের পাশাপাশি এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ