বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি)-এর অধীনে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নাম: হিসাব সহকারী ও মাঠ সংগঠক
মৌখিক পরীক্ষার তারিখ: ২১ জুলাই ২০২৬ থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত
পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট এবং দুপুর ২:০০ মিনিট থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: নির্বাহী পরিচালকের কার্যালয়, পিইপি, বিআরডিবি, জেলা পরিষদ চত্বর, ফরিদপুর।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে (ফটোকপি গ্রহণযোগ্য নয়)। এছাড়া সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদের মূল কপি এবং সকল সনদের ১ সেট ফটোকপি দাখিল করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
অন্যান্য তথ্য: মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ