বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর ‘অফিস সহায়ক’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচী প্রকাশ করা হয়েছে।

পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার ধরণ: মৌখিক পরীক্ষা (ভাইভা)
পরীক্ষার তারিখ: ২১, ২২ এবং ২৩ জুলাই ২০২৬ (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার)
সময়: বেলা ০২:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি), আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা-১০০০।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে।
২. মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
৩. সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সাথে রাখতে হবে।
৪. নির্ধারিত সময়ে উপস্থিত না হলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এবং কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন