বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন নোয়াখালী প্রধান ডাকঘর এর রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগের জন্য গৃহীত প্রতিযোগিতামূলক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পদের নাম: পোস্টম্যান (গ্রেড-১৭)

যোগদানের তারিখ: ২৮ জুলাই ২০২৬ (সকাল ৯:০০ থেকে বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে)

যোগদানের স্থান: নোয়াখালী প্রধান ডাকঘর।

প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় প্রার্থীদের অনলাইন আবেদনপত্রের কপি (Applicant’s Copy), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে।

অন্যান্য শর্তাবলী:
চাকরিতে যোগদানের সময় প্রার্থীকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে 'যৌতুক নেব না ও দেব না' মর্মে অঙ্গীকারনামা এবং সম্পদের বিবরণী দাখিল করতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ২ বছরের শিক্ষানবিশকাল অতিবাহিত করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নোয়াখালী প্রধান ডাকঘর এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও নিয়োগ আদেশ প্রকাশ

নোয়াখালী প্রধান ডাকঘর এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও নিয়োগ আদেশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন