জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন ক্যাটাগরির ৮২টি শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও পদসংখ্যা:
১. ড্রাফটসম্যান: ০২টি
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৭টি
৩. নাজির-কাম-ক্যাশিয়ার: ১৩টি
৪. সার্টিফিকেট সহকারী: ১২টি
৫. সার্টিফিকেট পেশকার: ১২টি
৬. ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী: ১২টি
৭. মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী: ১২টি
৮. ট্রেসার: ০২টি
মোট পদসংখ্যা: ৮২টি

পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ২৪ জুলাই ২০২৬ তারিখ (শুক্রবার) সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংগ্রহের প্রক্রিয়া:
আবেদনকারীগণ অনলাইনে dckishoreganj.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা:
১৫ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৩ জুলাই ২০২৬ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন